ai models as bagaduli board alice with ball is agent

AI মডেল এজেন্ট চালানোর সময় আপনি যা বলেছেন করতে সেইটা আপনার agent বুঝতে পেরেছে তো ঠিক করে??? 
Agent গুলোর guid হয় global unique identifier এবং কিছু থাকে unique identifier temporary session dependent customized identifier। সরল ভাষায় বললে সাধারণ লোকে বুঝবে। কিন্তু সাধারণ লোক কজন ব্যাগাডুলি খেলেছেন জীবনে সেইটা অসাধারণ সমস্যা। Aluce in wonderland এর মতন করে ভাবুন। Alice এর দায়িত্ব হচ্ছে বাগাদুলির বল বিয়ারিং এর মতন বল এর উপরে চেপে গড়িয়ে গড়িয়ে যেতে হবে গোল এর দিকে। গোল কোথায়??? ঈশান কোণে অথবা নিশান কোণে অথবা অজানা কোণে অথবা দিশান কোণে সেইটা prompt যে দিয়েছে সেও হয়তো ঠিক করে জানে না। Alice বল এর উপরে দৌড়তে পারে আর ঘোড়া চালানোর মতন করে বল এর চালনা কে নির্দেশ দিতে পারে কোন লাইট পোল এ ধাক্কা খেয়ে কোন দিক দিয়ে গড়ানো যেতে পারে। তার বেশি alice ও নিজে কিছুই পারে ন। Alice হচ্ছে একজন agent। বল টা গড়িয়ে কোথায় একটা যাচ্ছে। লাইট পোল এ ধাক্কা খেয়ে খেয়ে গড়াচ্ছে বল। Alice কেবল চেষ্টা করছে যত কম ধাক্কা খেয়ে nearest কোন গর্ত তে ঢুকে পড়া। ব্যাস। সেই গড়তেই prompt যেতে চেয়েছিল কিনা সেইটা alice ও জানে না। Goal গর্ত ও জানে না। পেরেক এর মতন লাইট পোল গুলো ও জানে না। আর ব্যগদুলি বোর্ড তো কিছুই জানে না।যেকোন ai এর মডেল হচ্ছে বিরাট বড়ো একটা ব্যাগাডুলির বোর্ড। আর সেই ব্যগদুলির বোর্ড টা সারাক্ষণ দুলছে আর একেকটা মডেল এর version এ কিন্তু বিরাট এই বাগাডুলি বোর্ড এর পেরেক রুপি পিন গুলো স্থান পরিবর্তন করতে থাকে। অর্থাৎ মডেল ট্রেনিং দেওয়ার অর্থ হচ্ছে বিরাট বড়ো একটা ব্যাগাদুলির বোর্ড তৈরি করে তাতে পেরেক পিন পুঁতে পুঁতে রাস্তা তৈরি করা। সেই বাগাডুলির বোর্ড আর পিন গুলো নিজেরা ও জানে না তাদের মূল কাজ কি। সেগুলো কেবল লাইট পোল এর মতন দাঁড়িয়ে থাকে বোর্ড এর উপরে।  এই লাইট পোল গুলো কেবল ধাক্কা দিয়ে alice এজেন্ট এর গড়ানো বল টা কে দিশা দেয় অথবা ছিটকে দেয়। ধাক্কা খেয়ে খেয়ে ছিটকে গিয়ে গিয়ে alice ওয়ালা বল কোন একটা গোল গর্ত তে গিয়ে ঢোকে। সেই জার্নি টা আনন্দের। সেই জার্নি টা হচ্ছে আপনার চ্যাট 


বাকি আপনি বুঝে নিন।

Comments

Popular posts from this blog

actions events in itext 7

midi_sequence_playing_real_time

RELATING_SANJOY_NATH'S_QHENOMENOLOGY_WITH_SANJOY_NATH'S_GEOMETRIFYING_TRIGONOMETRY