এইটা গান তৈরি করবো পৃথিবী উল্টে গেলেও সে তোমার সাথেই ওল্টায় পৃথিবী ওল্টালে সে তোমার সাথে ওল্টায়

https://www.facebook.com/share/1Bt1X4MSSY/

এইটা গান তৈরি করবো 


#writingsofsouravbhattacharya #এলোমেলোস্য 
যারা ছেড়ে যাবে বলে ভাবে, তারা সামান্য কারণেই ছেড়ে পালায়। যারা হাত ধরে থাকবে বলে ভাবে, তারা পৃথিবী উল্টে গেলেও তোমার সাথেই ওল্টায়।

তোমাকে যে সত্যিকারের চায়, তোমার কথা, হাসি, ডাক, রাগ, দুঃখ, হতাশা সব কিছুকেই সে মানিয়ে নেয়। তাই তোমার সাথে থাকে! দুজনের মধ্যে সূক্ষ্ম মায়ার একটা গন্ডী থাকে, যার বাইরে কেউ একজন গেলে দুজনেই অস্বস্তি বোধ করো।

আর যে সুযোগ নিতে আসে, ছলেবলে কৌশলে তোমার মতন আরও অনেকের সাথেই তাদের চাইবার অভিনয় করে, তার সাথেও তোমার একটা গন্ডী থাকে, তবে এক্ষেত্রে গন্ডীর ভিতরে কেউ একজন এলে দুজনেই অস্বস্তি বোধ করো।

ভালোবাসা, পছন্দ করা, মনে ধরা, হৃদয় দেওয়া এই সবকিছু তার সাথেই হয় যার সাথে তুমি এবং তোমার সাথে তার স্বস্তি অনুভব হয়। আজকালকার "টক্সিক" সম্পর্কের মাঝেও এমন কেউ কেউ থাকে যারা চিরকাল থেকে যায়।

পৃথিবী উল্টে গেলেও সে তোমার সাথেই ওল্টায়...

সৌরভ ভট্টাচার্য্য

Comments

Popular posts from this blog

midi_sequence_playing_real_time

actions events in itext 7

RELATING_SANJOY_NATH'S_QHENOMENOLOGY_WITH_SANJOY_NATH'S_GEOMETRIFYING_TRIGONOMETRY